সংশোধনী ও স্বচ্ছতা নীতিমালা
নির্ভুল সংবাদ প্রকাশ আমাদের প্রধান দায়িত্ব। তবু কোনো ভুল হলে আমরা তা স্বীকার করি এবং দ্রুত সংশোধন করি।
ভুল জানানোর উপায়
কোনো সংবাদে তথ্যগত ভুল চোখে পড়লে সংবাদের লিংকসহ যোগাযোগ পাতায় দেওয়া ঠিকানায় আমাদের জানান।
সংশোধনের প্রক্রিয়া
- অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ দ্রুত তা যাচাই করে।
- ভুল প্রমাণিত হলে সংবাদটি সংশোধন করা হয় এবং সংবাদের নিচে সংশোধনের তারিখ ও বিবরণ উল্লেখ করা হয়।
- গুরুতর ভুলের ক্ষেত্রে আলাদা সংশোধনী বা দুঃখপ্রকাশ প্রকাশ করা হয়।
প্রতিবাদ ও জবাব
কোনো সংবাদে উল্লিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদ পাঠালে তা যাচাই সাপেক্ষে প্রকাশ করা হয়।
স্বচ্ছতা
সংবাদের সূত্র যতটা সম্ভব উল্লেখ করা হয়। স্পনসর বা বিজ্ঞাপনী কনটেন্ট স্পষ্টভাবে চিহ্নিত থাকে।