EN BN

শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় সাব্বির

শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় সাব্বির
শ্যামনগর প্রতিনিধি: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ উজ্জল বাদশা (সাব্বির)কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ তাকে আগামী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চান বলে জানা গেছে।

ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় সাব্বির দলের দুঃসময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং সংগঠনের জন্য কাজ করাই তার লক্ষ্য।

আগামী দিনে শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন